মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

সিঙ্গাপুর পৌঁছেছেন মির্জা ফখরুল

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৮ Time View

ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর পৌঁছেছেন। দেশটির স্থানীয় সময় সোমবার ভোর ৫ টা ৩১ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সেখানে পৌঁছান তিনি। এর আগে রোববার রাতে চিকিৎসার উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

সিঙ্গাপুর বিএনপির সভাপতি শামসুর রহমান পিলিপ ও সাধারণ সম্পাদক কামরুল হোসেন মহাসচিবকে সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট থেকে রিসিভ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন-সিঙ্গাপুর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ খান রবিন, সহ-সভাপতি লোকমান হোসেন, মোহাম্মদ খান যুগ্ম সম্পাদক মো. আজাদ হোসেন, মো. ইকবাল হোসেন, মো. ইসলাম, অর্থ সম্পাদক মাসুদ আহমেদ, প্রচার সম্পাদক মো. সুমন, যুব বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, স্বেচ্ছাসেবক দলে কেন্দ্রীয় সংসদের সদস্য মো. আব্দুর রহিম সহ সিঙ্গাপুর বিএনপির নেতৃবৃন্দ।

চিকিৎসার জন্য আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিঙ্গাপুরে অবস্থান করার কথা রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.