সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২২ Time View

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন তিনি।

দেশনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, আগেই সিঙ্গাপুরের একটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের শিডিউল নেওয়া ছিল মহাসচিব ও তার সহধর্মিণী রাহাত আরা বেগমের। গত ২৭ আগস্ট মহাসচিবের সহধর্মিণী সিঙ্গাপুরে গেছেন। কিন্তু মহাসচিব দেশের ভয়াবহ বন্যা ও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কারণে তারিখ পরিবর্তন করেছেন। রবিবার রাতে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

এর আগে গত মার্চে কারাগার থেকে মুক্তির পর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন বিএনপি মহাসচিব ও তার সহধর্মিণী। ৭৭ বছর বয়সী মির্জা ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। ২০২৩ সালের ২৪ আগস্ট তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। ২০১৫ সালে বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করিয়েছেন তিনি। এর পর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর যেতে হয়।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.