বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

আগামী দিনের রাজনীতি হবে জনগণের কল্যাণে: ইশরাক হোসেন

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৩১ Time View

নিজস্ব প্রতিবেদক: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আগামী দিনের রাজনীতি হবে কেবলমাত্র জনগণের স্বার্থে, জনগণের পাশে দাঁড়ানোর জন্য, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য।

মঙ্গলবার ২৭ আগস্ট লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

এসময় ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগ বাংলাদেশকে লুটপাট করেছে, বাংলাদেশের মাটিতে তারা নিজেদের পৈত্রিক সম্পত্তি মনে করেছে। গত ৫ আগস্ট স্বৈরাচারের পতনের পর আমরা এখন স্বাধীন বাংলাদেশের নিশ্বাস নিতে পারছি। আত্মসম্মানের সাথে একজন নাগরিকের সম্মান নিয়ে আমরা বসবাস করতে পারছি।

তিনি বলেন, প্রাকৃতিক কারণ এবং ভারতের কারণে দেশের পূর্বাঞ্চলের ১১টি জেলায় বন্যা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক মানুষ মারা গেছে, বহু মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেকেই বাড়ি ঘরে যেতে পারছে না। একটা ভয়াবহ পরিচিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে এবং তাদের নেতৃত্বে বিএনপি মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচি হাতে নিয়েছি। বিএনপি আপনাদের পাশে আছে।

বিএনপির এই তরুণ নেতা বলেন, দেশের মানুষ যখন বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে পড়েছে তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকায় বসে ভোগ বিলাসে জীবন কাটিয়েছে। আগামী দিনে আমরা এই রাজনীতির ধারা ভাঙতে চাই, সেই স্বার্থপর রাজনীতির ধারা ভাঙতে চাই। আগামী দিনের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা আপনাদের পাশে থাকবো।

লক্ষ্মীপুরের রামগঞ্জ কলেজ গেট সংলগ্ন এলাকায় আয়োজিত এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে লক্ষীপুর ১ আসন রামগঞ্জের বিএনপি সংসদ সদস্য নাজিম উদ্দিন আহাম্মমেদ, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাশরুক হোসেন, গেন্ডারিয়া থানা বিএনপির সভাপতি মকবুল হোসেন টিপু, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, ঢাকার ৪১ নং ওয়ার্ডের কাউন্সিলর লিয়াকত আলী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.