সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী যুক্তরাষ্ট্রে মেডিকেয়ারের ২০২৭ সালের নিবন্ধন শুরু, ওষুধের খরচে আসছে পরিবর্তন নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন মোদি-বাইডেন

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৩১ Time View

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের টেলিফোনে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) ভারতের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডলে লিখেছেন, আজ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা হলো।

আঞ্চলিক ও বিশ্বের নানা বিষয়ে মতের আদান-প্রদান হয়েছে। ইউক্রেনে যাতে দ্রুত শান্তি ও স্থিতাবস্থা ফেরে সেজন্য ভারত পূর্ণ সহযোগিতা করবে বলে তাকে জানিয়েছি।

মোদি আরও লিখেছেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আমাদের মধ্যে কথা হয়েছে। সেখানেও পরিস্থিতি দ্রুত যাতে স্বাভাবিক হয় সে ব্যাপারে গুরুত্ব আরোপ করা হচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা ও সুরক্ষার বন্দোবস্ত করা নিয়েও কথা হয়েছে।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি পোল্যান্ড ও ইউক্রেন সফরে গিয়েছিলেন। ফিরে এসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে আলাপ করেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.