সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া: প্রশাসনের সর্বস্তরে শ্লথগতি দুর করুন- ‘এবি পার্টি’

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৪১ Time View

ঢাকা, ২৬ আগস্ট ২০২৪ সোমবার

জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যে যে রূপকল্পের কথা বলা হয়েছে এবি পার্টি তা যথাসম্ভব দ্রুত জাতির সামনে উপস্থাপনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি প্রশাসনের সর্বস্তরে যে শ্লথগতি তা দুর করে অবিলম্বে সরকারের কার্যক্রমকে গতিশীল করারও আহ্বান জানান দলের নেতারা। আজ বিকেল ৪ টায় বিজয় নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার ও অ্যাডভোকেট তাজুল ইসলাম। উপস্থিত ছিলেন, এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, কেন্দ্রীয় কমিটির সদস্য লে. কর্ণেল (অবঃ) হেলাল উদ্দিন, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, সিনিয়র সহকারী সদস্য সচিব এবিএম খালিদ হাসান ও মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন।

বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, কিছুটা বিলম্বে হলেও জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার প্রদত্ত ভাষনকে ইতিবাচক হিসেবে দেখছে এবি পার্টি। সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমান সরকার একটি ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয়েছে। যা অতীতের সকল ধরনের সরকারের চেয়ে ভিন্নতর। আওয়ামী ফ্যাসিবাদ দেশকে সামগ্রিকভাবে ধ্বংসস্তুপে পরিণত করার কারণে এই সরকারের উপর যে দায় দায়িত্ব এসেছে তা খুবই চ্যালেঞ্জিং। রাষ্ট্র মেরামত ও সংস্কার নিয়ে ছাত্র জনতার দেখা স্বপ্ন যদি বাস্তবায়ন করা না যায় তাহলে জাতি আমাদের কখনও ক্ষমা করবেনা। নেতৃবৃন্দ বলেন; একদিকে ভয়াবহ বন্যার ক্ষতি, সমন্বিত ত্রাণ ও পুণর্বাসন কার্যক্রমে সমন্বয়ের অভাব, অন্যদিকে প্রতিদিনই নিত্য নতুন দাবি নিয়ে বিভিন্ন রকমের রহস্যজনক সহিংস আন্দোলনের বিষয়টি খুবই উদ্বেগজনক। মনেহচ্ছে সরকারকে বিব্রত ও ব্যর্থ করার জন্য পর্দার অন্তরালে গভীর ষড়যন্ত্র চলছে। এবি পার্টি মনেকরে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সমন্বয় না থাকলে গভীর সংকট সৃষ্টি হতে পারে। তারা প্রধান উপদেষ্টাকে দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরুর আহ্বান জানান। প্রধান উপদেষ্টার ভাষণে যে রূপকল্পের কথা বলা হয়েছে তা যথাসম্ভব দ্রুত জাতির সামনে উপস্থাপনের আহ্বান জানিয়ে এবি পার্টির নেতারা বলেন, প্রশাসনের সর্বস্তরে যে শ্লথগতি তা অবিলম্বে দুর করতে হবে। পুলিশ, বিচারাঙ্গণ ও বিশ্ববিদ্যালয়সহ রাষ্ট্রের দায়িত্বশীল পদসমূহে যোগ্য লোকদের পদায়ন করে সরকারের কার্যক্রমকে গতিশীল না করলে মানুষের মাঝে হতাশা ও অনাস্থার পরিবেশ তৈরী হতে পারে তারা শংকা প্রকাশ করেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এবি পার্টির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা একটি ভিশনারী বক্তব্য দিয়েছেন, আমরা আশা করি রাজনৈতিক দল গুলোর সাথে সমন্বয় করে তিনি বাস্তবিক পদক্ষেপ গ্রহণ করবেন।
তাজুল ইসলাম বলেন, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠন, সংস্থা বা প্রতিষ্ঠান তাদের দাবি নিয়ে আন্দোলন করছে। আপনারা আন্দোলন করেন কোন সমস্যা নাই, কিন্তু শত শত জীবনের বিনিময়ে আমরা যে স্বৈরাচারকে হটিয়ে একটি বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করেছি, তাদেরকে বিব্রত করে বা ছাত্র-জনতার আকাঙ্ক্ষা ভুলুন্ঠিত করে প্রতি বিপ্লবের কোন ষড়যন্ত্র করার চেষ্টা যদি কেউ করে তাহলে সেটা আমরা ভালো ভাবে নেবোনা। আমরা জানতে ইতোমধ্যেই পল্লীবিদ্যুতের কর্মচারীরা তাদের দাবি নিয়ে আন্দোলনের ডাক দিয়েছেন। তারা সাট ডাউনের হুমকি দিয়েছেন। সরকারকে আমরা বলবো সতর্ক পদক্ষেপ গ্রহণ করুন। আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলবো আপনারা গণতান্ত্রিক পন্থায় দাবি দাওয়া করেন, কিন্তু পতিত স্বৈরাচারের লক্ষ্য বাস্তবায়নের হাতিয়ার হওয়ার চেষ্টা করবেন না। ছাত্র-জনতা এখনো মাঠে আছে, আমাদের লক্ষ্য অর্জনের আগ পর্যন্ত মাঠে থাকবো ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্র বরদাশত করা হবেনা।

আব্দুল ওহাব মিনার বলেন, সরকার উদারতার পরিচয় দিয়েছে। তারা কাজ করার চেষ্টা করছে। আমরা সমর্থন করছি। আশাকরি তারা বন্যার্তদের পুনর্বাসনে যথাযথ ভুমিকা রাখবে। তিনি উপস্থিত সকল সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলন সমাপ্ত করেন।

সাংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এবি পার্টির সহকারী সদস্য সচিব এম আমজাদ খান, মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, ছাত্রপক্ষের আহবায়ক মোহাম্মদ প্রিন্স, যুবপার্টি মহানগর দক্ষিণের আহবায়ক তোফাজ্জল হোসেন রমিজ, এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব কেফায়েত হোসেন তানভীর, কেন্দ্রীয় কমিটির সদস্য আমেনা বেগম, সুমাইয়া শারমিন ফারহানা, রুনা হোসাইন, শাহিনুর আক্তার শীলা, মশিউর রহমান মিলু, ফেরদৌসী আক্তার অপি, পল্টন থানার আহবায়ক আব্দুল কাদের মুন্সি সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.