রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

বন্যার্তদের পাশে দাঁড়ালেন উপস্থাপিকা সাদিয়া শিমুল!

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১২১ Time View

মনিরুল ইসলাম : দেশীয় টেলিভিশন মিডিয়ার প্রিয়মুখ জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী সাদিয়া শিমুল চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন, বেসরকারি টিভি চ্যানেল এশিয়ান টিভিতে নিজের প্রাপ্য এক মাসের বেতন বন্যার্তদের জন্য অনুদান দেবেন। তার এই ঘোষণা প্রশংসিত হয় এবং এরপর চ্যানেল এস কর্তৃপক্ষ একটি উদ্যোগ নিয়েছেন।

সাদিয়া শিমুল এই প্রতিবেদককে জানান, চ্যানেল এস কর্তৃপক্ষ বন্যার্তদের জন্যে তহবিল গঠনের লক্ষ্যে তাদের চ্যানেলে সাতদিনব্যাপী লাইভ মিউজিক্যাল প্রোগ্রামের আয়োজন করেছেন। ২৬ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই অনুষ্ঠানের শিল্পী এবং যন্ত্রীরা তাদের প্রাপ্য সম্মানী বন্যার্তদের জন্যে অনুদান দেবেন। এই অনুষ্ঠান উপস্থাপনা করবেন সাদিয়া শিমুল। তিনি এই অনুষ্ঠান থেকে প্রাপ্য সম্মানীও দান করবেন এই তহবিলে।

সাদিয়া শিমুল নিজের প্রতিক্রিয়ায় বলেন, দেশের চলমান ভয়াবহ বন্যায় সব পেশাজীবী মানুষ এগিয়ে এসেছেন। আমিও আমার সীমিত সামর্থ্যের মধ্যে থেকে বন্যার্তদের জন্যে কিছু একটা করতে চেয়েছিলাম। সেই ভাবনা থেকেই আমার এই উদ্যোগ। আশা করছি, আমাদের দেশীয় শোবিজের অন্যরাও মহতী কাজে এগিয়ে আসবেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.