সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী যুক্তরাষ্ট্রে মেডিকেয়ারের ২০২৭ সালের নিবন্ধন শুরু, ওষুধের খরচে আসছে পরিবর্তন নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি

সৌদি আরবে তীব্র ঝড়বৃষ্টিতে ২ জনের মৃত্যু

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১২৮ Time View

সৌদি আরবের তীব্র ঝড় আর ভারি বৃষ্টিতে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া ঝড়বৃষ্টির কবলে পড়ে আরও তিনজন নিখোঁজ রয়েছেন।

শনিবার (২৪ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমেরে আসির প্রদেশের একটি সড়কে ভারি বর্ষণের কারণে রাস্তায় পানির তীব্র স্রোতের সৃষ্টি হয়। এ সড়কে পানিতে কয়েকটি গাড়ি আটকে পড়ে। সেখান থেকে পানির তোড়ে ভেসে যাওয়া একটি গাড়ি থেকে এক শিশুকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

দেশটির জাতীয় নিরাপত্তা পরিষেবা এরই মধ্যে আরও ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। এছাড়া ভারি বৃষ্টিপাতের কারণে বেশকিছু অঞ্চলে রেড এলার্ট জারি করেছে। এরমধ্যে তায়েফ, আরদিয়াত, আদম, বনি ইয়াজিদ ও মেসান অঞ্চল রয়েছে।

সৌদি আরবের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আবহাওয়ার এই অবস্থা আগামী মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময়ে ভারি বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাতের আশঙ্কা রয়েছে। মক্কার নিজরান, জিঝান, আসির, আল বাহাতে বজ্রপাতের পূর্বাভাস রয়েছে।

গালফ নিউজ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৩ আগস্ট) বিকেজল থেকে জিঝান, আসির, আল বাহা, মক্কা ও মদিনায় ঘণ মেঘ দেখা গেছে। এছাড়া জিঝান ও আসিরে প্রদেশে ব্যাপক বজ্রপাত হয়েছে। ফলে অনেক জায়গায় ভারি বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.