সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী যুক্তরাষ্ট্রে মেডিকেয়ারের ২০২৭ সালের নিবন্ধন শুরু, ওষুধের খরচে আসছে পরিবর্তন নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি

ভারী বৃষ্টিতে সৌদি আরবে বন্যা, শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে গত মঙ্গলবার ও গতকাল বুধবার মুষলধারে বৃষ্টি হওয়ায় কয়েকটি এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। বন্যার পানিতে অনেক স্থানের রাস্তাঘাট ডুবে গেছে। বন্ধ হয়ে গেছে যাতায়াতব্যবস্থা। বন্যার কারণে গতকাল দেশটির কয়েকটি অঞ্চলে স্কুলও বন্ধ ঘোষণা করা হয়েছে। সেসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলবে অনলাইনে।

দেশটির আবহাওয়া অফিস মানুষ ভ্রমণের ওপর সতর্কতা জারি করেছে। কয়েকটি অঞ্চলে স্কুলও বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশেষ করে পূর্বাঞ্চলীয় প্রদেশ রাজধানী রিয়াদে প্রতিকূল আবহাওয়ায় শিক্ষা কার্যক্রম অনলাইনে চলছে।

আল- কাসিম প্রদেশের রাজধানী বুরাইদাহে থাকেন মিসরের মোহাম্মদ। নামের একটি অংশ তিনি প্রকাশে অনুমতি দিয়েছেন। তিনি বলেন, ‘বিকেল থেকে রাত পর্যন্ত সাত ঘণ্টার বেশি সময় বৃষ্টি হয়েছে। বাড়ির সামনে ১০ সেন্টিমিটারের (চার ইঞ্চি) বেশি উচ্চতায় পানি জমে ছিল। আমাদের রাস্তায় যেতে নিষেধ করা হয়েছে। বজ্রপাতের শব্দ ছিল প্রচণ্ড।’

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.