মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

বিশ্বের সর্ববৃহৎ বিমানবন্দর নির্মাণ করছে দুবাই

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৫৬ Time View

সংযুক্ত আরব অমিরাতের আল মাখতুম আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণ করা হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ টার্মিনাল। সংশ্লিষ্টদের দাবি, বিশ্বের সর্ববৃহৎ বিমাবন্দরের মালিক হতে যাচ্ছে দেশটি। অন্যদিকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সকল কার্যক্রম কয়েক বছরের মধ্যে আল মাখতুম বিমানবন্দরে স্থানান্তর হবে বলেও জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। সোমবার এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়েছে, রোববার মাইক্রো ব্লগিং প্ল্যাটফরম এক্সের এক বার্তায় দেশটির প্রধানমন্ত্রী শেখ আল মোহাম্মদ সর্ববৃহৎ ওই টার্মিনাল নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছেন। ওই পোস্টে তিনি বলেছেন, আমরা আল মাখতুম বিমানবন্দরে যাত্রীদের জন্য বিশ্বের সর্ববৃহৎ টার্মিনালের নতুন নকশার অনুমোদন করেছি। এর নির্মাণ ব্যয় নির্ধারণ করা হয়েছে ১২,৮০০ কোটি দিরহাম।

বিশ্বের সবচেয়ে বেশি যাত্রী যাতায়াতকারী বিমানবন্দরের মধ্যে আল মাখতুম আন্তর্জাতিক বিমানবন্দর অন্যতম। দুবাই বিমান কর্তৃপক্ষের তথ্যমতে, প্রতি বছর এই বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীর সংখ্যা প্রায় ২৬ কোটি। নির্মাণাধীন এই টার্মিনালটির কাজ সম্পন্ন হলে এটি দুবাইয়ের পাঁচটি বৃহৎ বিমানবন্দরের একটিতে পরিণত হবে। একযোগে এখানে প্রায় ৪০০টি বিমান ওঠানামা করবে বলে তথ্য দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর মাধ্যমে বিমানসেবা খাতে দেশটি আরও কয়েক ধাপ এগিয়ে যাবে বলেও মনে করেন তারা। টার্মিনালটির প্রাথমিক কাজ শেষ হলে প্রতি বছর প্রায় ১৫ কোটি যাত্রী ব্যবহার করবে এই বিমানবন্দর। পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়িত হলে আগামী দশ বছরের মধ্যে আল মাখতুম বিমানবন্দরের নির্মাণাধীন টার্মিনালের কাজ সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.