সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এক জালেই ধরা পড়ল ২০ লক্ষাধিক টাকার লাক্ষা মাছ

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৩৯ Time View

পিরোজপুরের ইন্দুরকানী থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া এক জেলের জালে ধরা পড়েছে ২০ লক্ষাধিক টাকার লাক্ষা মাছ।

ইন্দুরকানী উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের পূর্ব চরবলেশ্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো: দুলাল ফকিরের সমুদ্রগামী ট্রলারে ধরা পড়েছে মাছগুলো।

ট্রলারের জেলেরা জানান, সাগরে যাওয়ার পর মাত্র দু’বার জাল ফেলে ৯২টি লাক্ষা মাছ ধরতে সক্ষম হয়েছেন তারা। যার প্রতিটির ওজন ৭ থেকে ২০ কেজি পর্যন্ত। একবার সাগরে গিয়ে ফিরতে তাদের দুই সপ্তাহ সময় লাগে। তবে এবার সাগরে গিয়ে মাত্র ৫ দিনের ব্যবধানে মধ্যেই পাড়েরহাট মৎস্য বন্দরে তারা ফিরে আসতে পেরেছেন।

অন্যদিকে ট্রলারের মালিক দুলাল ফকির জানান, পর পর কয়েক বার সাগরে ট্রলার পাঠিয়ে তার লোকসান হয়েছে। তবে এবার ভালো মাছ পাওয়ায় আগের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন।

পাড়েরহাট মৎস্য বন্দরের আড়তদার আবু আলী বলেন, দুলাল ফকিরের জালে ধরা পড়া প্রতিটি মাছের ওজন ৭-২০ কেজির মধ্যে। আড়তে পাইকারী দরে ৯২টি লাক্ষা মাছ ২০ লক্ষ টাকায় বিক্রি হয়েছে।

পাড়েরহাট মৎস্য বন্দর সমিতির সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন জানান, গতকাল শুক্রবার রাতে মাছগুলো পাড়েরহাট মৎস্য অবতারণ কেন্দ্রে পাইকারী ক্রেতাদের কাছে বিক্রির পর চট্টগ্রামে পাঠানো হয়েছে। অন্যান্য মাছের তুলনায় লাক্ষা মাছের চাহিদা এবং দাম বেশি।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.