সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী যুক্তরাষ্ট্রে মেডিকেয়ারের ২০২৭ সালের নিবন্ধন শুরু, ওষুধের খরচে আসছে পরিবর্তন নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি

সৌদি আরবে আজ প্রথম রোজা

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১৭৯ Time View

নিউজ ডেস্ক: সৌদি আরব ও তুরস্কসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ সোমবার (১১ মার্চ) থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। সৌদি আরবের সুপ্রিম কোর্ট রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, ১৪৪৫ হিজরি সনের রমজান মাস শুরু সোমবার। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে।

চান্দ্রবর্ষ হওয়ায় আরবি বছরের মাসগুলো নির্ধারণ করা হয় চাঁদ দেখার ওপর। সে হিসেবে শাবান মাস শেষে শুরু হয় রমজান। সৌদি আরবে চাঁদ দেখতে পাওয়ায় গতকাল ছিল শাবান মাসের শেষ দিন।

সংযুক্ত আরব আমিরাতেও সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। একই দিন রোজা পালন বা সিয়াম সাধনা শুরু করবেন তুরস্ক ও কাতারের মুসলমানরা।

অস্ট্রেলিয়া, ওমান, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও ব্রুনেইয়ে রমজান মাস শুরু হবে মঙ্গলবার। রবিবার দেশগুলোর পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।

হিজরি সনের রমজানকে পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকে বিশ্বের মুসলিম সম্প্রদায়। মাসজুড়ে রোজা রাখার পর উদযাপন করে ঈদুল ফিতর। সাধারণত সৌদি আরবের একদিন পর থেকে বাংলাদেশে পবিত্র রমজান শুরু হয়। মহিমান্বিত এই মাসকে ঘিরে এরইমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে মুসলিম বিশ্বের।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এ মাসটিতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীতে মূল্যছাড় দেওয়া হয়। রোজাদারদের অর্থকষ্ট লাঘব এবং বাড়তি সওয়াবের আশায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীতে ছাড় দেন ব্যবসায়ীরা। দ্রব্যমূল্যের ওপর থাকে সরকারি নজরদারি। সরকারিভাবে রমজানকেন্দ্রিক মূল্যছাড়ের তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় এ মাসে যেসব পণ্যের দাম কমানো হয়, সেগুলোর নাম উল্লেখ থাকে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.