সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

মানুষের কাছে প্রিয় এসআই জাহাঙ্গীর আলম

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১৮৪ Time View

নিজস্ব প্রতিবেদক: মনুষ্যত্ব এবং মানবতা দিয়েই মানুষ। পরিচ্ছন্ন মন মানসিকতা ছাড়া মানবিকতা ও মনুষ্যত্ব আশা করা যায় না। এমনি পরিচ্ছন্ন সুন্দর মনের অধিকারী প্রতিভাবান মানুষ, মানবিক একজন পুলিশ অফিসার এস আই জাহাঙ্গীর আলম। বর্তমানে তিনি টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানায় কর্মরত আছেন । সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে এসআই জাহাঙ্গীর একজন পরিচিত মুখ । সবার কাছে তিনি একজন মানবিক পুলিশ অফিসার হিসেবে খ্যাতি অর্জন করেছেন । তার Jahangir Alam ফেসবুক পেইজে দুই মিলিয়ন এর অধিক ফলোয়ার।

ওয়ারেন্ট কেন হয়, রিকল কি, ওয়ারেন্ট হলে করণীয় কি, রিকল কোথায় জমা দিবেন, জিডি করার সহজ উপায়, জিডি বা মামলা করতে কোথায় যাবেন , সড়ক নিরাপদ রাখার কৌশল, কিভাবে প্রতারিত হচ্ছেন, প্রতারণা থেকে বাঁচার উপায় কি,
কিভাবে সড়ক নিরাপদ রাখবেন, কেন সড়কে দুর্ঘটনা বাড়ছে , হেলমেট পড়ার উপকারিতা,বিভিন্ন বিষয়ে আইনি তথ্য গ্রামের সাধারণ না জানা প্রান্তিক মানুষগুলোকে তার ফেসবুক পেইজের মাধ্যমে জানিয়ে দিয়ে থাকেন । এতে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ব্যবহার করেন তাদের কাছে তিনি প্রিয় মানবিক পুলিশ অফিসার হিসেবে মনের কোঠায় স্থান করে নিয়েছেন। তিনি শুধু মাত্র একজন ভালো পুলিশ অফিসার হিসেবে খ্যাতি অর্জন করেননি, পেশাগত দায়িত্ব পালনে তিনি বিট পুলিশিং এর মাধ্যমে তার কর্মরত বিট এলাকায় অপরাধ প্রতিরোধে সফলতার পরিচয় দিয়ে পুরস্কৃত হয়েছেন । তার বিটের প্রত্যেকটি ওয়ার্ডে উঠান বৈঠকের মাধ্যমে সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধ করে সুনাম অর্জন করেছেন । সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে তার আপলোড করা প্রত্যেকটা ভিডিওতে সাধারণ মানুষের ইতিবাচক মন্তব্য গুলো পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করার একটা ইতিবাচক দিক। পাশাপাশি যিনি একজন অভিনয় শিল্পী । ইউটিউব সহ বিভিন্ন টিভি চ্যানেলে তার অভিনীত নাটক আছে।

এ ব্যাপারে মুঠোফোনের মাধ্যমে এসআই জাহাঙ্গীরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- আমার কাজই হচ্ছে দেশ এবং দেশের মানুষের সেবা করা । সে ক্ষেত্রে মানুষের সেবা করার একটা বড় প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক, ইউটিউব । এর মাধ্যমেও মানুষের সেবা করা যেতে পারে। তাই কর্তব্যের ফাঁকে যতটুকু সময় পাই, সাধারণ মানুষকে দেওয়ার চেষ্টা করি।

এসআই জাহাঙ্গীর আলেমর বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারী থানায় বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.