শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনন্তের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত ইরানি পরিচালকের

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৫২৩ Time View

এবার নায়ক ও প্রযোজক অনন্ত জলিলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন ও তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্তের কথা জানালেন ‘দিন : দ্য ডে’র ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) ইনস্টাগ্রামে এক দীর্ঘ পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান মুর্তজা অতাশ জমজম। সেই পোস্টে অনন্ত জলিলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

তিনি লেখেন, ‘বাংলাদেশের সঙ্গে চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার একমাত্র কারণ ছিল ইরানি এবং বাংলাদেশিদের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি করা, বিভিন্ন দিক দিয়ে সমৃদ্ধ সংস্কৃতি বিনিময় করা এবং একে অপরকে আরও ভালভাবে জানা। কারণ, আমি বিশ্বাস করি শিল্পই একমাত্র সর্বজনীন ভাষা যা সীমানা ভেঙ্গে দেয়।

অভিযোগ করে জমজম বলেন, ‘দিন : দ্য ডে’ সিনেমা নিয়ে শুরুতে যে চুক্তি ছিল, তার কিছুই রক্ষা করেননি অনন্ত জলিল। এই সিনেমায় মুর্তজার অর্ধেক প্রোডাকশন জলিল নষ্ট করে নিজের মতো করে সিনেমা বানিয়েছেন। নিজেকে এ সিনেমার প্রধান প্রযোজক বলে দাবি তার।

গত চার বছর ধরে নিজের অংশের টাকা ফেরত দিতে মুর্তজা অনেক অনুরোধ করেছেন জলিলকে, কিন্তু জলিল টাকা ফেরত দেননি। যোগাযোগও করেননি। এখন আন্তর্জাতিক আইনজীবীর মাধ্যমে মামলার দারস্থ হচ্ছেন এই ইরানি পরিচালক।

এ বিষয়ে অনন্ত জলিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, চার বছর পরে এ কেমন অভিযোগ? এটার কোনো ভিত্তি নেই। আর আমি এসব নিয়ে মাথা ঘামাতে চাই না। আমি ব্যস্ত এখন ব্যবসা নিয়ে।

পবিত্র ঈদুল আজহায় মুক্তি পায় ‘দিন : দ্য ডে’। এ সিনেমায় অনন্ত জলিলের নায়িকা তাঁর স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা। এই সিনেমার বাজেট ১০০ কোটি টাকা বলে দাবি অনন্তের।

সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে।

ইরানের মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মাণ হয়েছে সিনেমাটি। অনন্ত জলিল, বর্ষা ছাড়াও এতে অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.