রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

ঢাকা-১৮ আসনের উন্নয়ন করাই আমার লক্ষ্য: খসরু চৌধুরী এমপি

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৪১ Time View

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী এমপি বলেছেন, আমি সারা জীবন আপনাদের পাশে থেকে সেবা করে যাব। আমি নির্বাচনের আগে যে অঙ্গীকার করেছি তা বাস্তবায়ন করব। ঢাকা-১৮ আসনের উন্নয়ন করাই আমার লক্ষ্য। আমি আমার লক্ষে অবিচল থাকবো। আমি দক্ষিণখানের বাসিন্দা হিসেবে এলাকার সমস্যাগুলো চিহ্নিত করেছি। সমস্যাগুলো আমি দেখেছি, যেই সমস্যাগুলো আছে এবং এগুলোর সমাধান হবে। আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন উন্নয়নের মাধ্যমে আমি এর প্রতিদান দিবো।

রবিবার বিকালে রাজধানীর দক্ষিণখান ঈদগাহ মাঠ প্রাঙ্গণে দক্ষিণখান থানা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ সভাপতি মফিজ উদ্দিন বেপারী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এস এম মাহবুবুল আলম, কার্যকরি সদস্য ফয়েজ আহমেদ, দক্ষিণখান থানা আওয়ামী লীগের সাধারণ মাসুদুজ্জামান মিঠু, উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলনসহ ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী।

অনুষ্ঠান শেষে ঢাকা-১৮ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য খসরু চৌধুরীকে সংবর্ধনা প্রদান করে দক্ষিণখান থানা আওয়ামী লীগ। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৭, ৪৮, ৪৯ এবং ৫০ নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.