সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনঃ চেয়ারম্যান মনিরুজ্জামান, সম্পাদক ওমর ফারুক

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ২৯৮ Time View

ঢাকা: বুধবার ১৭ জানুয়ারি ২০২৪ বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, নসরুল হামিদ মিলনায়তনে আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল ও পরিচিতি সভা এবং জাতীয় সংসদে প্রবাসীদের সর্বনিম্ন ৫টি সংরক্ষিত সংসদীয় আসনের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা এইচ এম মনিরুজ্জামানের সভাপতিত্বে ও মোঃ মঞ্জুর হোসেন ঈসার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি এস এম মুজিবর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, বাংলাদেশ অভিবাসী শ্রমিক ফোরাম চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, সংগঠনের উপদেষ্টা মীর আব্দুল মান্নান, ওসমানীয়া ওভারসীজ লিঃ এর চেয়ারম্যান শেখ ওসমান গনি বেলাল, মানবিক বিশ্বের স্বপ্ন-দ্রষ্টার চেয়ারম্যান ড. শরীফ সাকী (পিএইচডি), মনিরুল ইসলাম মনির, মো.তোফাজ্জল হোসেন, কানাডা প্রবাসী হাছিনা আক্তার, ওমান প্রবাসী আল আমিন প্রমুখ।

সভায় সংগঠনের পক্ষ থেকে জাতীয় সংসদে প্রবাসীদের জন্য ৫টি সংসদ সদস্য পদ সংরক্ষিত করার জন্য দাবি তোলা হয় এবং প্রবাসীদের কল্যাণে যারা কাজ করছেন তাদের সার্বিক সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়। সংগঠনের ৬ষ্ঠ কাউন্সিলে আগামী তিন বছরের জন্য চেয়ারম্যান হিসেবে আবারও নির্বাচিত হন এইচ এম মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক কে এম ওমর ফারুক, ১নং ভাইস চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান, দপ্তর সম্পাদক মো. মহসিন হোসেন, ১নং সদস্য মোঃ শফিকুল ইসলাম খান, ১নং সদস্য যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম সারওয়ারকে ঘোষণা করা হয়। আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.