বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ঢাকা-চট্টগ্রাম ইলেকট্রিক ট্রেন চালুর ‘সম্ভাব্যতা জরিপ ও বিশদ নকশা প্রণয়ন’ সম্পন্ন নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ করার প্রস্তাবে ট্রাম্পের সমর্থন দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা সংস্কৃতির অগ্রগতিতে আর নয় প্রতিবন্ধকতা: বিসিআরএ’র বৈঠকে ঐক্যের ডাক ‘আমি’র পরিবর্তে ‘আমরা’ ধারণ করলে সমাজ আরও সুন্দর হবে: জাহিদ হোসেন তারেক রহমানকে সতর্ক করলেন মির্জা আব্বাস জ্বালানি সংকটে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী অসুস্থ জ্বালানি মন্ত্রী টুকুকে দেখতে বাসায় গয়েশ্বর শাপলা চত্বর থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলের লংমার্চ শুরু

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View

দাপ্তরিক যোগাযোগে ও নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে এ কথা জানানো হয়।

পরিপত্রে বলা হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সঙ্গে দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে তাঁদের পদবির আগে সম্মানসূচক শব্দ হিসেবে যথাক্রমে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ লিখিতরূপে ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তাই সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে যথাক্রমে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতরূপে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো।

সিদ্ধান্তটিকে অতি গুরুত্বপূর্ণ উল্লেখ করে অনতিবিলম্বে এটি কার্যকর হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.