বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাসসের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

ঢাকা: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব মুহাম্মদ কাদের গনি চৌধুরী।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী, অন্যান্য পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সাংবাদিকতায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন কাদের গনি চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯৩ সালে দৈনিক দিনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে তার সাংবাদিকতা জীবন শুরু হয়। পরবর্তীতে তিনি দৈনিক ইত্তেফাক, দৈনিক আমার দেশ এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

পেশাদার সাংবাদিক সংগঠনেও তিনি দীর্ঘদিন ধরে সক্রিয়। বর্তমানে তিনি বিএফইউজের মহাসচিব ও জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য। এর আগে তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

চট্টগ্রামের ফটিকছড়ির সন্তান কাদের গনি চৌধুরী ব্যক্তি জীবনে এক কন্যাসন্তানের জনক।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.