শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ

সেকাকাস পুলিশের লেফটেন্যান্ট টমাস ‘টিজে’ মালাঙ্কার মৃত্যু

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১ Time View
Screenshot

নিউ জার্সির সেকাকাসে দীর্ঘদিন মস্তিষ্কের ক্যান্সারের সঙ্গে লড়াই করে মারা গেছেন সেকাকাস পুলিশ বিভাগের লেফটেন্যান্ট টমাস “টিজে” মালাঙ্কা জুনিয়র। তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। পরিবারের সদস্যদের উপস্থিতিতে সোমবার ভোরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

লেফটেন্যান্ট মালাঙ্কা প্রায় ২৫ বছর সেকাকাস পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। ২০০২ সালে তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন। সেকাকাসেই জন্ম ও বেড়ে ওঠা এই কর্মকর্তা দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা ও সাহসের সঙ্গে কমিউনিটির সেবা করেছেন।

তাঁর মৃত্যুতে সেকাকাস পুলিশ বিভাগ, সহকর্মী, বন্ধু-বান্ধব এবং স্থানীয় কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী, দুই ছেলে এবং পরিবারের অন্যান্য সদস্যদের রেখে গেছেন।

সেকাকাসের বাসিন্দা এমডি নাসির বলেন, “এত অল্প বয়সে লেফটেন্যান্ট টমাস মালাঙ্কার মৃত্যুর খবর শুনে আমি অত্যন্ত মর্মাহত। তিনি আমাদের কমিউনিটির জন্য দীর্ঘদিন সেবা করেছেন। তাঁর আত্মা শান্তি লাভ করুক এবং এই কঠিন সময়ে তাঁর পরিবার যেন শক্তি, সাহস ও সান্ত্বনা পায়—এই প্রার্থনা করি।”

তাঁর পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাঁর দীর্ঘ সেবার জন্য সেকাকাস কমিউনিটি তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.