রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

রায় নিয়ে আপিলের সুযোগ আপাতত নেই: শেখ হাসিনার আইনজীবী

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২১ Time View

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আব্দুল্লাহ আল মামুনের রায় নিয়ে আপিলের সুযোগ আপাতত নেই বলে জানিয়েছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।

সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর এক ব্রিফে তিনি এ কথা বলেন।

আইনজীবী আমির হোসেন বলেন, আমার এই মামলায় কোনো আপিল করার সুযোগ নাই। যতক্ষণ পর্যন্ত না আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন। এর আগ পর্যন্ত আপিলে যাওয়ার কোনো সুযোগ নেই।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ঘোষিত রায় নিয়ে নিজের কষ্টের কথাও জানান এ আইনজীবী। তিনি বলেন, ট্রাইব্যুনালের রায় আমি মেনে নিচ্ছি। কিন্তু রায় ভিন্নভাবেও হতে পারতো।

রায়ের বিষয়ে নিজের অসন্তুষ্টির কথা সরাসরি স্বীকার না করে তিনি বলেন, এটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি আমার ভিতরে কষ্ট লালন করছি।

যুক্তিতর্ক উপস্থাপনের প্রসঙ্গে তিনি বলেন, ট্রাইব্যুনালের কাছে মনে হয়েছে আমার যুক্তির চাইতেও উনাদের যুক্তি আরও বেশি স্ট্রং। সেটা মনে করে তারা সেইভাবে রায় দিয়েছেন অথবা আমারটা নেয়নি। এটা আমি বলব এই রায়ে আমি কষ্ট পাচ্ছি।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.