শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

থাইল্যান্ডের রানী মা সিরিকিত মারা গেছেন

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৫ Time View

থাইল্যান্ডের রানি মা সিরিকিত মারা গেছেন। দেশটির রাজপ্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়েছে, ৯৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রাসাদ কর্তৃপক্ষ জানায়, ২০১৯ সাল থেকে বিভিন্ন অসুস্থতায় তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। চলতি বছরের ১৭ অক্টোবর তার রক্তে সংক্রমণ ধরা পড়ে, এরপর শুক্রবার রাতে তিনি মারা যান।

রানি মাতার মৃত্যুতে রাজপরিবার ও রাজপ্রাসাদের সদস্যদের জন্য এক বছরের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল রানি মাতা সিরিকিতের মৃত্যুতে মালয়েশিয়ায় অনুষ্ঠেয় আসিয়ান শীর্ষ সম্মেলনে তার সফর বাতিল করেছেন বলে শনিবার এক সরকারি মুখপাত্র জানান।

রানি মাতা সিরিকিত ২০১২ সালে স্ট্রোকের পর থেকেই জনসমক্ষে খুব কমই দেখা যেত। তার স্বামী, রাজা ভূমিবল আদুল্যাদেজ, ছিলেন থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি শাসক—১৯৪৬ সাল থেকে টানা ৭০ বছর রাজত্ব করেছেন তিনি।

থাই জনগণের কাছে রানি মাতাকে স্মরণ করা হবে দাতব্য কাজ ও মাতৃত্বের প্রতীকে পরিণত ব্যক্তিত্ব হিসেবে। তার মৃত্যু দেশজুড়ে গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করা হচ্ছে।

থাইল্যান্ডে রাজপরিবার নিয়ে সমালোচনা কঠোরভাবে নিষিদ্ধ এবং আইন অনুযায়ী মৃত রাজপরিবারের সদস্যদের বিরুদ্ধেও অবমাননাকর মন্তব্য করলে শাস্তির বিধান রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.