শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নরসিংদী জেলা সাংবাদিক সমিতির সভাপতি গ্যালমান শফি, সম্পাদক রুবেল

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৭৬ Time View

মনিরুল ইসলাম :
‎ঢাকায় কর্মরত নরসিংদীর সাংবাদিকদের সংগঠন নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি গ্যালমান শফি ও সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকের পত্রিকার প্রধান প্রতিবেদক তোফাজ্জল হোসেন রুবেল।
‎
‎আজ শনিবার দুপুরে রাজধানীর রমনা পার্কের ইউরো এশিয়ানো রেস্টুরেন্টে সংগঠনের এক অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়। নতুন এই আংশিক কমিটি ঘোষণা করেন সংগঠনটির সদ্য সাবেক সভাপতি মনির হোসেন লিটন।
‎
‎দুই বছর মেয়াদী নতুন এই আংশিক কমিটিতে সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সিনিয়র সাংবাদিক মাহমুদ হাসান, যুগ্ম সম্পাদক বিটিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক দৈনিক সংগ্রামের সিনিয়র রিপোর্টার মিয়া হোসেন, অর্থ সম্পাদক দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার নাসরিন গীতি, দপ্তর সম্পাদক আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক রাসেল মাহমুদ, কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক যায়যায় দিনের বিশেষ প্রতিনিধি হাসান মোল্লা।
‎
‎এই কমিটি শীঘ্রই নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে বলে জানান মনির হোসেন লিটন। এসময় নতুন এই কমিটির উপদেষ্টাদের নামও ঘোষণা করেন তিনি। কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত হন- শাহজাহান সরদার, স্বপন কুমার সাহা, কার্তিক চ্যাটার্জি, ড. আব্দুল হাই সিদ্দিক, শাহেদ চৌধুরী, মনির হোসেন লিটন, আমিনুল ইসলাম শাহীন, মনিরুল ইসলাম।
‎
‎এর আগে সকাল ১১ টায় ফল সহযোগে শ্রাবণ আড্ডা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সাইদা নাইম জাহান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সচিব(যুগ্ম সচিব) নজরুল ইসলাম সরকার, রাজউকের পরিচালক মনিরুল হক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) উপ-পুলিশ কমিশনার(ডিসি) হাসান মো: নাসের রিকাবদারসহ নরসিংদীর বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
‎
‎পারস্পরিক সম্পর্ক, পেশাগত উৎকর্ষ ও নিজ এলাকার মানুষের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে নব্বইয়ের দশকে সংগঠনটি যাত্রা শুরু করে।
‎

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.