রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনা: ৬ বিদেশি গ্রেফতার

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৫ Time View

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গুপ্তহত্যার পরিকল্পনার অভিযোগে ছয় বিদেশিকে গ্রেফতার করা হয়েছে। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন আমেরিকান, দুইজন স্প্যানিশ এবং একজন চেক প্রজাতন্ত্রের নাগরিক।

তিনি অভিযোগ করেন, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র ষড়যন্ত্রের অংশ হিসেবে মাদুরোসহ ভেনেজুয়েলা সরকারের শীর্ষ নেতাদের হত্যার উদ্দেশ্য নিয়ে এই বিদেশিরা দেশটিতে এসেছিল।

তবে, মার্কিন পররাষ্ট্র দফতর থেকে এই কথিত হত্যার ষড়যন্ত্রে সিআইএ’র জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে।

উল্লেখ্য, ভেনেজুয়েলার সবশেষ নির্বাচনে নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে দুইদিন আগেই প্রেসিডেন্টের ঘনিষ্ঠ ১৬ সহযোগীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.