রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতে পালাতে ৪৫ হাজারে চুক্তি, ১১ বাংলাদেশিকে জঙ্গলে রেখে পালালো দালাল

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৬ Time View

ঢাকা: আওয়ামী লীগ সরকারের পতনের পর বহু নেতা-কর্মীরা দেশ ছেড়ে ভারতে পালানোর চেষ্টা করছেন। সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে ধরাও পড়ছেন তাদের কেউ কেউ। জীবনের ঝুঁকি নিয়ে পালাতে গিয়ে সবশেষ সাবেক ছাত্রলীগ নেতা ইসহাক আলী খান পান্না প্রাণ হারান। এবার ১১ বাংলাদেশিকে ভারতে নিয়ে যাবে বলে জঙ্গলে রেখেই পালালো দালালচক্র। ভারতীয় গণমাধ্যম আজকালের প্রতিবেদন থেকে এমনটাই জানা গেছে।

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যাওয়ার পর তারাও দেশ ছাড়তে বাধ্য হন। এ জন্য ভারতে যেতে চেয়ে এক দালালের শরণাপন্ন হন তারা। কিন্তু তাদের ভারতে নেবে বলে সুন্দরবনের ভেতর রেখে তারা পালিয়ে যায় দালাল।

সূত্র অনুযায়ী, উদ্ধার ১১ জনের বাড়ি খুলনায়। আটককৃত ওই ১১ জনের মধ্যে পাঁচজন শিশু, পাঁচজন নারী ও একজন পুরুষ রয়েছে। এদের মধ্যে এক নারী জানিয়েছেন, দালালের সঙ্গে ৪৫ হাজার টাকার চুক্তি হয়। কিন্তু ভারতে নিয়ে এসে দালাল তাদের জঙ্গলে ফেলে দিয়ে পালিয়ে যায়।

এরপর তারা বন দফতরের কর্মীদের নজরে পড়েন। তাদের সবাইকে সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেয়া হয়। তারপর তাদের আলিপুর আদালতে প্রেরণ করা হয়। এদের মধ্যে পুরুষ ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.