শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাকিরের ফিফটিতে এগোচ্ছে বাংলাদেশ

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৮২ Time View

স্পোর্টস ডেস্ক: ফিফটি তুলে নিয়েছেন জাকির হাসান। ৯৮ বল খেলে ৮টি চারে তিনি অর্ধশত রানে পৌঁছান। এটা তার টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। এর আগে ভারত, আফগানিস্তান ও নিউ জিল্যান্ডের বিপক্ষে ফিফটি করেছিলেন তিনি। ২০২২ সালের ডিসেম্বরে করেছিলেন টেস্ট ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরিটি। আজ দ্বিতীয়টির দেখা পান কিনা দেখার বিষয়।

জাকির হাসানের ফিফটিতে ভর করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ১০০ রানের দিকে। ৩২ ওভার শেষে ১ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৯৫ রান। জাকির ৫৪ ও তাইজুল ১৩ রান নিয়ে ব্যাট করছেন।

তৃতীয় দিনের খেলা শুরু:

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। চট্টগ্রামে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৫৩১ রানের জবাব দিতে নেমে ১ উইকেট হারিয়ে ৫৫ রান তুলে দ্বিতীয়দিন শেষ করেছিল বাংলাদেশ। জাকির হাসান ৫ চারে ২৮ রানে অপরাজিত ছিলেন। তার সাথে ৯ বল খেলে শূন্যরানে অপরাজিত ছিলেন তাইজুল ইসলাম। তারা দুজন আজ সোমবার সকালে আবার ব্যাট করতে নেমেছেন।

বাংলাদেশ শ্রীলঙ্কার চেয়ে এখনও পিছিয়ে আছে ৪৭৬ রানে। এই ব্যবধান ঘোচানোর পথে আজ তৃতীয়দিনে কতোদূর যেতে পারে দেখার বিষয়।

 

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.