বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

সৌদি আরবে নতুন সোনার খনির সন্ধান

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৪ Time View

সৌদি আরবে নতুন সোনার খনির সন্ধান পাওয়া গেছে। গতকাল ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সৌদি অ্যারাবিয়ান মাইনিং কোম্পানি (মাদেন) এই ঘোষণা দিয়েছে।

কোম্পানির এক বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের মক্কা অঞ্চলের একাধিক স্থানে সোনার নতুন খনির সন্ধান পাওয়া গেছে। এগুলো কোম্পানিটির বিদ্যমান মানসুরা মাসারাহ সোনার খনির দক্ষিণে অবস্থিত।

কোম্পানিটির বিবৃতিতে আরও বলা হয়, সোনার খনির সন্ধানে তারা ২০২২ সালে ১০০ কিলোমিটার উপত্যকা এলাকায় অনুসন্ধান কার্যক্রম শুরু করে। এই অনুসন্ধানে প্রথমবারের মতো সোনার মজুত আবিষ্কৃত হলো।

সংগৃহীত নমুনা বিশ্লেষণে নতুন খনিতে উচ্চ মানসম্পন্ন সোনা থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

জরিপের ফলাফলের আলোকে কোম্পানিটি ২০২৪ সালে মানসুরা মাসারাহ এলাকা ঘিরে ব্যাপক খননকাজ চালানোর পরিকল্পনা নিয়েছে।

কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রবার্ট উইল্ট গত অক্টোবরে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, তাঁরা সোনা ও ফসফেট উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছেন। সুত্র: প্রথম আলো

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.