রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

বিপিএল: এবার টিকিট কাউন্টারে আগুন

রিপোটার:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৯০ Time View

বিপিএল টিকিট নিয়ে দর্শকদের উত্তেজনা যেন ক্রমশই বাড়ছে। এবার টিকিট না পেয়ে কাউন্টার ভাঙচুরের পর অগ্নিসংযোগ করেছে উত্তেজিত দর্শকরা। দর্শকদের টিকিট প্রাপ্তি সহজ করতে মিরপুর সুইমিং কমপ্লেক্স ও মিরপুর ১২ নম্বর সিটি ক্লাব মাঠে বাড়তি বুথ স্থাপন করেছিল বিসিবি। দুই বুথের মধ্যে সুইমিং কমপ্লেক্সের পাশে থাকা বুথে আগুন দিয়েছে উত্তেজিত সমর্থকরা।

একদিন বিরতি দিয়ে বৃহস্পতিবার মাঠে ফিরেছে বিপিএল। ফেরার দিনই এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

সকাল থেকেই টিকিট কেনার জন্য দর্শকরা বুথের লাইনে দাঁড়ায়। বেলা ১১টা পর্যন্ত কোনো টিকিট না পেয়ে কাউন্টারে ধাক্কাধাক্কি শুরু করে। এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উত্তেজিত দর্শকরা অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলে সদস্য নাজমুল আবেদিন ফাহিম ও বিসিবির প্রশাসন বিভাগের প্রধান মেজর (অব.) হাসিবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.