মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী বিকাশ দিয়ে মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন কীভাবে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দৃশ্যমান বিচার চায় জনগণ: রুহুল কবির রিজভী গণমাধ্যমের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে বিএনপি। কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান মসজিদ-মন্দিরসহ সব উপাসনালয়ে খালেদা জিয়ার জন্য প্রার্থনার আহ্বান খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কুড়িগ্রামে দোয়া ও সদকা বিএনপিতে যোগ দিয়েছেন ড. রেজা কিবরিয়া বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় অগ্রণী ব্যাংক জিয়া পরিষদের দোয়া  খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত: রিজভী

চরমোনাই ও চাঁদপুরা ইউনিয়নের পৃথক কীর্তন অনুষ্ঠানে আবু নাসের মো: রহমাতুল্লাহ

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১২৪ Time View

‘তারেক রহমানের নির্দেশে সংখ্যালঘুদের ঘর-বাড়ি- সম্পদ রক্ষায় বিএনপি নেতাকর্মীরা নিয়োজিত ছিল’

৫ আগস্টের পর তারেক রহমানের নির্দেশে সং্খ্যালঘু পরিবারদের বাড়িঘর ও সম্পদ পাহারা দিয়ে নিরাপত্তা দিয়েছিল বিএনপির কর্মীরা বলে জানিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো: রহমাতুল্লাহ। তিনি বরিশাল সদর উপজেলা বিএনপি’র ১ নং সদস্যও।

গত বৃহস্পতিবার ( ৩ এপ্রিল) সদর উপজেলার চাঁদপুরা ও চরমোনাই ইউনিয়নের পৃথক দুটি কীর্তন অনুষ্ঠানে অতিথী হিসেবে এ কথা বলেন তিনি।

এসময় আবু নাসের বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে সংখ্যালঘুরা নিরাপত্তায় দিনযাপন করে। অথচ বিগত ১৫ বছরে স্বৈরাচারী আওয়ামী লীগের দোসররা হিন্দু সম্প্রদায়ের সাড়ে ৩ হাজার বসতঘরে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে। যা আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট দপ্তরে নথিভুক্তও রয়েছে। এছাড়া ঐসব ঘটনায় আওয়ামী সন্ত্রাসীরা জড়িত বলেও প্রাথমিক তদন্তে সত্যতাও মিলেছে।

তিনি আরও বলেন, দেশের কক্সবাজার ও ব্রাম্মনবাড়িয়াসহ বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর ক্রমাগত হামলা ও দাঙ্গার পিছনেও আওয়ামী লীগের দোসররা প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে বলে পুলিশের তদন্তে উঠে আসে।

নাসের বলেন, কোন বিশেষ ধর্মের লোকেরা তারা কোন বিশেষ দলের হতে পারে না। তারা ভোটের অধিকার পেলে তাদের পছন্দ মত ভোট প্রদান করবেন। আগামী দিনে সকল ধর্মের লোকেরা নির্ভয়ে যে দলকে ইচ্ছা সে দলকেই ভোট দিতে পারবে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে সংখ্যালঘু পরিবারগুলো নিরাপদে থাকে। তাদের সার্বিক উন্নয়নে কাজ করা হয়। আগামীতে ক্ষমতায় গেলে সনাতন ধর্মাবলম্বীদের জীবনমান উন্নয়নে পাশে থাকবে জাতীয়তাবাদী দল বিএনপি। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। একইসাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তিতে দোয়া কামনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি পলাশ সোমাদ্দার, সহ-সভাপতি বিজয় মাস্টার, সাধারণ সম্পাদক মিলন গোলদার, কোষাধ্যক্ষ উজ্জ্বল মিস্ত্রী, ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক মোশারেফ হোসেন, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ আমান, ৩ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ফারুক হোসেন ও ৯ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ইব্রাহিম ঢালী, চরমোনাই শ্রী শ্রী হরি বাড়ুর সেবা আশ্রম মন্দিরের সভাপতি রাদেস্মম রায়, সাধারণ সম্পাদক অনুব বসু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.