শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক বজায় থাকবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৪২ Time View

ঢাকা: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, এটা স্বীকার করে নিতে হবে। কিন্তু সরকারে যে থাকে, তার সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে।

আজ শুক্রবার ৩০ আগস্ট দিল্লিতে ভারতের পররাষ্ট্রনীতিবিষয়ক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব রাজীব সিক্রির লেখা ‘স্ট্র্যাটেজিক কনানড্রামস: রিশেপিং ইন্ডিয়াস ফরেন পলিসি’ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে নয়াদিল্লিভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন (ভিআইএফ)। সেখানে ফাউন্ডেশনের পরিচালক অরবিন্দ গুপ্তার সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন ভারতের সাবেক পররাষ্ট্রসচিব কানওয়াল সিবাল।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রধান অতিথির বক্তব্যে পাকিস্তান ও আফগানিস্তানের পর বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে কথা বলেন। জয়শঙ্কর বলেন, ‘স্বাভাবিক কারণেই সাম্প্রতিক অনেক আগ্রহের প্রেক্ষাপটে এ নিয়ে (বাংলাদেশ) কথা বলি। আপনারা সবাই জানেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক উঠানামার মধ্য দিয়ে গেছে। আর সরকারে যে থাকে, তার সঙ্গে সম্পর্ক বজায় রাখব, এটাই স্বাভাবিক। কিন্তু এটা আমাদের স্বীকার করে নিতে হবে যে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। আর রাজনৈতিক পরিবর্তনে ….বিঘ্নিত হতে পারে। আর আমাদের সম্পর্কের বিষয়টিকে পারস্পরিক স্বার্থের প্রেক্ষাপট থেকে দেখতে হবে।’

উল্লেখ্য, বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যূত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এখনো তিনি সেখানেই রয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.