সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

বৃষ্টিতে ভিজতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের লেকে পড়ে ২ ছাত্রীর মৃত্যু

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৪৯২ Time View

জেলা প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) লেকে ডুবে দুই ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে বৃষ্টিতে ভিজতে গিয়ে তারা লেকে পড়ে ডুবে যান।

 

তারা হলেন- পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাসপিয়া জাহান রিতু (২০) এবং অনন্যা হিয়া (২০)।

শিক্ষার্থীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টি নামলে তারা দুজন লেক পাড়ে বৃষ্টিতে ভিজছিলেন। এক পর্যায়ে হিয়া লেকে পড়ে যান, তিনি সাঁতার জানতেন না। তাকে বাঁচাতে গিয়ে রিতুও ডুবে যান। অন্য শিক্ষার্থীরা তাদের দেখতে না পেয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে লেক থেকে তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রিতুর বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এবং রিয়ার বাড়ি খুলনা সদরে। তারা দুজন বিশ্ববিদ্যালয়ের সামনে গোবরা এলাকায় মেসে থাকতেন। দুই শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.