মনিরুজ্জামান, মঠবাড়িয়া সংবাদদাতা
পিরোজপুরের মঠবাড়িয়ায় দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে মঠবাড়িয়া উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এবং পৌর যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর হায়দারের নেতৃত্বে দলীয় কার্যালয় (মঠবাড়িয়া) থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
মঠবাড়িয়া উপজেলা-পৌর বিএনপির নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকদের অংশগ্রহণে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে মঠবাড়িয়া পৌরসভা শহীদ মিনার পাদদেশে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক সালাউদ্দিন ফারুক,পৌর বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবির, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক জসিম উদ্দিন ফরাজী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খলিফা, পৌর যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর হায়দার,জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম উপজেলা শাখার আহ্বায়ক মাহবুবুর রহমান নান্না, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর হারুন অর রশিদ,পৌর দলের যুগ্ম আহ্বায়ক রিপন মুন্সী,যুবদল নেতা রিয়াজুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খোকন মল্লিক,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারেকুজ্জামান সহ প্রমুখ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন,গণঅভ্যুত্থানে বিদায়ী স্বৈরাচারী সরকার শেখ হাসিনা ভারতে পালিয়ে বসে আছেন, অথচ তার দোসর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ দেশে সন্ত্রাসী কার্যকলাপ ও নৈরাজ্য চালিয়ে যাচ্ছে।
তারা আরও বলেন, দেশের সাধারণ জনগণ এখন আর আওয়ামী লীগের দুঃশাসন সহ্য করবে না।কেন্দ্রীয় বিএনপির সাথে মঠবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপি’র অঙ্গ সংগঠন রাজপথে থেকেই এই সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে।