মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

বিমানবন্দরে স্বামীসহ আওয়ামী লীগ নেত্রী আটক

রিপোটার:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০১ Time View

ঢাকা: ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি শিরিন চৌধুরী ও তার স্বামীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশে স্বামীসহ বিমানবন্দরে যান শিরিন চৌধুরী।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম তাদের আটকের সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দুপুর ১২টার দিকে অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দরে যান আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিন চৌধুরী ও তার স্বামী মাহফুজুর রহমান ওরফে মাসুদুর রহমান। ইমিগ্রেশন পুলিশের জিজ্ঞাসাবাদে ইউপি চেয়ারম্যান বলে পরিচয় দেন তিনি।

পরে ইমিগ্রেশন পুলিশ নবাবগঞ্জ থানাকে বিষয়টি অবগত করলে জানতে পারেন শিরিন চৌধুরীর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। পরে তাকে তার স্বামীসহ আটক করা হয়।

ওসি আরো জানান, বুধবার সন্ধ্যার পর ইমিগ্রেশন পুলিশ আটক দুজনকে নবাবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.