বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেপ্তার

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১২ Time View

পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি ডিবির যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভুঁইয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মশিউরের বিরুদ্ধে আটটি হত্যা মামলা হয়েছে। কোনটাতে গ্রেপ্তার দেখানো হবে তা এখনও নির্ধারণ করা হয়নি।

এর আগে বৃহস্পতিবার রাতে সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শান্তিগঞ্জ উপজেলার বাসভবন থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

সুনামগঞ্জ পুলিশ সুপার (এসপি) আ ফ ম আনোয়ার হোসেন খান বলেন, ৪ আগস্টে সুনামগঞ্জ শহরে ছাত্র-জনতার ওপর হামলায় দায়ের করা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) এম এ মান্নানকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। এই ঘটনাসহ ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার যুক্ত থাকার বিষয়ে জানতে চাওয়া হবে।

জানা গেছে, গত ২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ চার সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সম্পাদকসহ ৯৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনকে আসামি করে আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়। ওইদিন দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্রর আদালতে মামলা দায়ের করেন দোয়ারাবাজারের এরোয়াখাই গ্রামের মো. হাফিজ আহমদ। তিনি ওই গ্রামের মো. নাজির আহমদের ছেলে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.