সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

কুলিয়ারচরে ছয়সূতীতে জশনে জুলুসের মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ, একজন নিহত

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৯ Time View

 

ঢাকা, ডেক্স : কিশোরগঞ্জের কুলিয়ারচরে ছয়সূতীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুসের মিছিলকে কেন্দ্র করে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। সোমবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম মীর আরিফ মিলন। তিনি ছয়সূতী ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সহসভাপতি।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছয়সূতী ইউনিয়ন আহলে সুন্নত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুসের একটি মিছিল প্রথাব নাথ বাজার থেকে মাধবদী এলাকা ও লক্ষীপুর বাসস্ট্যান্ড হয়ে ছাড়াকান্দা গ্রামের জুলহাস মিয়ার বাড়ির পাশ দিয়ে পুনরায় প্রথাবনাথ বাজারে যাচ্ছিলো।

এ সময় মিছিল থেকে কিছু লোক ছয়সূতী বাসস্ট্যান্ডের কাছে মসজিদে হামলা চালিয়ে ভাঙচুর করে। স্থানীয় মুসল্লি, মসজিদ মাদ্রাসার আলেম-ওলামা ও ছয়সূতী ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সহসভাপতি মীর আরিফ মিলন বাধা দেন। এতে মীর আরিফ মিলন, ছয়সূতী বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম হাফেজ মো. হানিফ মিয়ার ছেলে রেদোয়ান, নিজগাঁও মসজিদের মুয়াজ্জিন চক্ষু প্রতিবন্ধী (অন্ধ) মো. শাহিনসহ ১০ জন আহত হন।

স্থানীয়রা মীর আরিফকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে মসজিদ ভাঙচুরের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মুসুল্লিরা উত্তেজিত হয়ে ছয়সূতী বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল করেন। এক পর্যায়ে প্রথাবনাথ বাজারে পাশে অবস্থিত সৈয়দ আবু মোহাম্মদ মনজুরুল হামিদের মাজারসহ কয়েকটি ঘর, বাজারের কয়েকটি দোকান ভাঙচুর ও লুটপাট করে। এ সময় ৫ জন আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কুলিয়ারচর থানার ওসি মো. সারোয়ার জাহান বলেন ‘দায়ীদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.