সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

পঞ্চগড়ে পূজা উপলক্ষ্যে মতবিনিময়

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ Time View

পঞ্চগড়: পঞ্চগড় জেলার বোদা উপজেলার সদর ইউনিয়নে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে ইউনিয়নের সকল পূজা মন্ডপের পুরোহিত সহ সনাতন ধর্মের মানুষদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-২ আসনে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ। এসময় ঐক্য ফন্ট্রের কমিটি গঠন করা হয় ।

ফরহাদ হোসেন আজাদ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের প্রিয় বাংলাদেশ। আবহমানকাল থেকেই এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। এ দেশের প্রাকৃতিক দৃশ্য যেমন সৌন্দর্যময় তেমনি এর অধিবাসীদের ধর্মীয় বিশ্বাসও বৈচিত্রময়। আমাদের দেশের জনগণ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-মুসলমানসহ বিভিন্ন ধর্মে বিশ্বাসী। এ দেশের অধিবাসীরা বাঙালি, মণিপুরি, চাকমা, মারমা প্রভৃতি নৃগোষ্ঠীতে বিভক্ত হলেও একক পরিচয়ে বাংলাদেশী।

তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে যেন আসন্ন দুর্গাপূজা অনুষ্ঠিত হতে পারে, সেই ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলীয় নেতাকর্মীরা পূজার নিরাপত্তায় দায়িত্ব পালন করবে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.