সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

থানার ফ্যানে ঝুলিয়ে নির্যাতন: সাবেক ওসিসহ আসামি ৯

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৪ Time View

খুলনা: খুলনা সদর থানায় ছাত্রদল নেতাকে ঝুলিয়ে নির্যাতনের আলোচিত ঘটনার এক যুগ পর থানার তৎকালীন ওসি এস এম কামরুজ্জামানসহ ৯ পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। নির্যাতিত খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এস এম মাহামুদুল হক টিটু বাদি হয়ে আজ রোববার খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি করেন।

টিটু নগরীর টুটপাড়া মেইন রোডের এস এম এমদাদুল হকের ছেলে।

মামলার অন্যান্য আসামিরা হলেন- খুলনা সদর থানার সাবেক এস আই মো. শাহ আলম, সাবেক এস আই মো. জেলহাজ্ব উদ্দিন, কনস্টেবল কাশেম, জাহিদ, তারক ও ইস্রাফিল, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তৎকালীন কমিশনার শফিকুর রহমান ও তৎকালীন ডিসি (সাউথ)।

বাদিপক্ষের আইনজীবী আ ফ ম মুস্তাকুজ্জামান জানান, আদালত অভিযোগটি আমলে নিয়েছেন। আগামী ১৭ অক্টোবরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে কেএমপি কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার আরজিতে বলা হয়, ২০১২ সালের ২২ এপ্রিল সকালে পুলিশ মাহামুদুল হক টিটু ও ফেরদৌস রহমান মুন্নাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে টিটুর হাতে হ্যান্ডকাপ দিয়ে থানার ফ্যানের সঙ্গে ঝুলিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তৎকালীন ওসি টিটুর পেটে লাথি মেরে মেঝেতে ফেলে দেন। পুলিশের পিটুনিতে টিটুর বাম পায়ের হাড় ভেঙে যায়। এছাড়া মুন্নার চোখ বেঁধে এবং হ্যান্ডকাপ পরিয়ে তাকেও পেটানো করা হয়। এরপর টিটু ও মুন্নার বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

প্রসঙ্গত, ঘটনার দিন ২০১২ সালের ২২ এপ্রিল বিএনপির ডাকা হরতাল ছিল। তৎকালীন ওসি কামরুজ্জামান পদোন্নতি পেয়ে বর্তমানে খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি পদে কর্মরত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.