সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

বন্যাদুর্গত লক্ষ্মীপুরের রায়পুরে ৫০০ রোগীকে চিকিৎসাসেবা প্রদান

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৯ Time View

 

লক্ষ্মীপুর প্রতিনিধি: বন্যাদুর্গত লক্ষ্মীপুর জেলার রায়পুরের পূর্ব কেরোয়ায় ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে তাদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। চারজন চিকিৎসকের মাধ্যমে বন্যার্তদের বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

রোববার ৮ সেপ্টেম্বর দিনব্যাপী লক্ষ্মীপুরের রায়পুরে লামচরি আর এন বালিকা উচ্চ বিদ্যালয়ে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। আয়োজন করেন উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত হাবিবুর রহমান চৌধুরীর জ্যেষ্ঠ কন্যা অধ্যাপক রোকেয়া চৌধুরী বেবী। সহয়োগিতায় ছিলো ‘ মানবতার জন্য জীবন ‘। দুপুর ১২ থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প।

মেডিক্যাল ক্যাম্পেইনে ২০০ জন পুরুষ, ২৫০ জন মহিলা ও ৫০ শিশুসহ মোট ৫০০ রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।

এতে চিকিৎসক ছিলেন, ডা: এসএম ওয়াহিদুল ইসলাম তৌশিক, ডা: মালিহা মুমতাজ প্রিত্যু চৌধুরী, ডা: ইব্রাহিম জিসান, ডা: আমিনুল ইসলাম নোমান ও আহসান হাবিব সাজিদ।

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক ও মনিরুল ইসলাম,  লামচরী আর এন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জহিরুল ইসলাম, মাশুক আহমেদ ও সমাজসেবক শাহ আলম বুলু।

চিকিৎসা সেবা নেওয়া ৬০ উর্ধ্বো বৃদ্ধ এক মহিলা বলেন, বন্যার্তদের জন্য চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান একটি ভালো উদ্যোগ। বন্যার পানি নেমে যাবার পর বন্যার্ত মানুষ নানা রোগে ভুগছেন। চিকিৎসা সেবার করে পূর্ব কেরোয়ার অনেক মানুষ উপকৃত হবে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.