সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

নোয়াখালী ও ফেনীতে বন্যাদুর্গতদের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

রিপোটার:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১১০ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান-এর নির্দেশনায় আজ বুধবার (আগস্ট ২৮, ২০২৪) নোয়াখালীতে প্রথমদিন এবং ফেনীতে দ্বিতীয় দিনের মতো বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়েছে।

নোয়াখালী : নোয়াখালীর পৌর-কল্যাণ উচ্চ বিদ্যালয় ও পরে নোয়াখালীর দত্তের হাট এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন- বিএনপি’র উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনসহ সেলটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেনী : ফেনী সদর উপজেলার রতনপুর হাইস্কুল এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণের নেতৃত্ব দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

এসময় আরও উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আবুল কাশেম, মোঃ শামীম মিয়া, এ্যাডভোকেট মেসবাহ্ উদ্দিন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য- মাসুদ রানা লিটন, মুসতাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, শাহাদত হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুল বাশার, সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি শারিফুল ইসলাম, সহ-সাংগঠনিক মশিউর রহমান মহান প্রমুখ।

প্রসঙ্গত, বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ-সামগ্রীর মধ্যে রয়েছে- চিড়া, গুড়, চাল, আলু, স্যালাইন, নাপা/প্যারাসিটামল, শিশুদের গুড়ো দুধ ও পেশাক, বড়দের জন্য শাড়ি, লুঙ্গি, গামছা, মোমবাতি, লাইটার ও টর্চলাইট প্রভৃতি।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.