সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

রামগঞ্জে বন্যাদূর্গতদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১১৩ Time View

লক্ষ্মীপুরের রামগঞ্জে বন্যা কবলীতদের মাঝে ত্রাণ বিতরণ করেন রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। শুক্রবার (২৩ আগস্ট) বাদ জুমা, সোনাপুর, বাঁশঘর ও ফতেহপুর গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে তারা এই ত্রাণ বিতরণ করেন।

 

উল্যেখ টানা কয়েকদিন ভারি বর্ষণের ফলে, দেশের বিভিন্ন স্থানের ন্যায় রামগঞ্জ উপজেলায়ও হাজার হাজার পরিবার পানিবন্ধি হয়ে পড়েছে।

কোথাও হাটু সমান আবার কোথাও কমর সমান পানিতে ডুবে গেছে। হাঁস-মুরগি, গরু-ছাগল ও ছোট ছোট বাচ্চাসহ সবকিছু নিয়েই মানুষ বেশি বিপদে রয়েছে। খাদ্য সামগ্রী থেকে শুরু করে ইনকাম সোর্স নিয়ে দুর্ভোগের শেষ নেই। এসব ক্ষতিগ্রস্তদের মধ্যেই ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ২০১৮ সালে রামগঞ্জ বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বারো দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে, বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোনাপুর ওয়ার্ড, বাঁশঘর ও ফতেহপুরসহ বেশ কয়েকটি স্থানে ত্রাণ বিতরণ করেছি। উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। আমরা ইতোমধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সকল নেতাকর্মীদের সাথে যোগাযোগ করেছি। তাদের মাধ্যমেই প্রকৃত ক্ষতিগ্রস্তদের সহায়তা পৌছে দেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মনোয়ার হোসেন,  সদস্য সচিব মাহবুবুর রহমান ভিপি বাহার, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকোট তোফাজ্জল হোসেন বাচ্চু, সিনিয়র যুগ্ম-আহবায়ক তোফায়েল আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক নজরুল ইসলাম পিন্টু, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য ও রামগঞ্জ পৌর ১, ২, ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ফারজানা মজুমদার জনি,  পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক আওরঙ্গজেব বাবলু, শাহিন আলম প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন কানন পাটওয়ারী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদার, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মজিব মোল্লা, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক দুলাল হোসেন দুলাল, সিনিয়র যুগ্ম- আহবায়ক খোরশেদ রাব্বানী, লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান ভূঁইয়া, কাউছার মাল, পৌর বিএনপির সদস্য ডাক্তার আলমগীর, মো  সালাউদ্দিন, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ফয়সাল আহম্মেদ, জিহাদুল ইসলাম জিহাদ, উপজেলা যুবদল নেতা আবুল খায়ের সাগর। জেলা প্রজন্ম ৭১ এর সিনিয়র যুগ্ম-আহবায়ক সোহাগ পাটওয়ারী, উপজেলা প্রজন্ম ৭১ এর সদস্য সচিব রাছেল জিয়া, উপজেলা যুবদল নেতা আবদুর রহমান মাস্টার, বোরহান উদ্দিন, সবুজ হোসেন, এমরান হোসেন মিটু, ফারুক হোসেনসহ উপজেলা ও পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে আগত বিএনপির অসংখ্য নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.