রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

হার্ট ভালো রাখার ৩ ‘সুপারফুড’

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১৪৩ Time View

ঢাকা : কাজের চিন্তা, উদ্বেগ, মানসিক চাপ কমবে না। দিনে দিনে বেড়েই চলবে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে ‘খারাপ’ কোলেস্টেরল। অবশ্য রক্তে এই পদার্থটির বেড়ে যাওয়ার জন্য শুধু মানসিক চাপের ঘাড়ে বন্দুক রাখলে চলবে না। তার জন্য অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনও দায়ী। অতিরিক্ত তেল-মশলা দেওয়া খাবার খেলে এলডিএল বেড়ে যাওয়া অস্বাভাবিক নয়। তবে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, খুব চেনা, সাধারণ কিছু খাবার কিন্তু রক্তে এধরনের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে পারে। সেগুলি কী কী?

বাদাম
হাড় মজবুত করতে সকালে নিয়মিত ভেজানো কাঠবাদাম খান। তবে রক্তে কোলেস্টেরল ভালো রাখতেও বাদামের যথেষ্ট ভূমিকা রয়েছে। কাঠবাদাম, পেস্তা, আখরোটের মধ্যে রয়েছে পলিআনস্যাচুরেটেড ফ্যাট, সহজপাচ্য ফাইবার এবং প্লান্ট বেস্‌ড স্টেরল। এই সমস্ত উপাদান রক্তে ‘খারাপ’ কোলেস্টেরল (এলডিএল) নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

পালং শাক
লুটিন, সহজপাচ্য ফাইবার এবং অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর পালং শাক সামগ্রিকভাবে হার্ট ভালো রাখতে সাহায্য করে। স্যালাড, স্মুদি, ওমলেট কিংবা স্বাস্থ্যকর যেকোনো খাবারেই পালং শাক দেওয়া যেতে পারে।

ডার্ক চকলেট
ডার্ক চকলেটের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় একটি অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে। যা রক্তে খারাপ (এলডিএল) কোলেস্টেরল কমিয়ে, ভালো (এইচডিএল) কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে তুলতে পারে। তবে উপকারী বলে পরিমাণে অনেকটা ডার্ক চকলেট কিন্তু খাওয়া যাবে না।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.