সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

আওয়ামী লীগ রাজনীতি নষ্ট করে দিয়েছে : সমমনা জোট

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ২০৮ Time View

নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, দেশের রাজনীতির প্রতি জনগণের কোনো আগ্রহ নেই। রাজনীতিবিদদের প্রতি কোনো আস্থা নেই। রাজনীতি নিয়ে আওয়ামী লীগ এতবেশি নোংরামি করেছে, যার কারণে রাজনীতিবিদদের কোনো সম্মান নেই জনগণের কাছে। পুরো রাজনীতিকেই আওয়ামী লীগ নষ্ট করে দিয়েছে।

শনিবার ৩০ ডিসেম্বর দুপুরে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। তোপখানা রোড থেকে শুরু হয়ে পল্টন, বিজয়নগর ঘুরে দৈনিক বাংলা হয়ে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে লিফলেট বিতরণ কর্মসূচি শেষ হয়।

ফরহাদ বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ সবসময়ই জনগণের সাথে প্রতারণা করেছে। মুখে বলে গণতন্ত্র আর কায়েম করে বাকশাল। মুখে বলে ভোটাধিকারের কথা আর ক্ষমতায় অধিষ্ঠিত হয়েই জনগণের ভোটাধিকার কেড়ে নেয়। মুখে দূর্নীতির বিরুদ্ধে কথা বললেও ক্ষমতায় এসেই দূর্নীতি করে হাজার হাজার কোটি লুটপাট করে। শান্তিপূর্ণ সহবস্থান কথা বলে বিরোধী দলের প্রতি চালায় দমন-পীড়ন। আগুন সন্ত্রাস করে মানুষ পুড়িয়ে মারা আওয়ামী লীগের স্বভাবগত অভ্যাস।

লিফলেট বিতরণকালে এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, এনডিপি মহাসচিব হারুন আব্দুল্লাহ সোহেল, এনপিপি প্রেসিডিয়া মেম্বার নবী চৌধুরী, নজরুল ইসলাম, আমির হোসেন আমুসহ জোট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.