শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দক্ষতা বৃদ্ধি, নিরাপত্তা ও পণ্যের বৈচিত্র্য-বাংলাদেশের গার্মেন্টস শিল্পের টেকসই ভবিষ্যৎ

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৮১ Time View

লেখক: মঞ্জুরুল ফয়সাল হক

 

বাংলাদেশের তৈরি পোশাক (RMG) শিল্প আজ দেশের প্রধান রপ্তানি খাত এবং প্রায় ৪০ লাখ শ্রমিকের জীবিকা আসে এই খাত থেকে। কিন্তু প্রযুক্তি ও গ্লোবাল কম্পিটিশনের চাপে, আমাদের এই শিল্পকে নতুনভাবে ভাবতে হবে—আর সেটি শুরু হবে শ্রমিকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে।

দক্ষতা উন্নয়নের সময় এখনই

চীন ও ভারত ইতোমধ্যে মানবসম্পদ উন্নয়নের ওপর বড় আকারে বিনিয়োগ শুরু করেছে। চীনে গত তিন বছরে ২ লাখ দক্ষ টেইলার প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যেখানে একজন দক্ষ শ্রমিককে প্রায় ৮ হাজার ইউয়ান (প্রায় ১,১০০ মার্কিন ডলার) পর্যন্ত সরকারি ভর্তুকি দেওয়া হচ্ছে। (সুত্র: Global Times, ২০২৪)

ভারত ২০২৫-২৬ অর্থবছরে টেক্সটাইল খাতে ₹৫,২৭২ কোটি বরাদ্দ দিয়েছে, যা আগের বছরের তুলনায় ১৯% বেশি। ‘ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট’ (NSTI) এর মাধ্যমে ২০ লক্ষ যুবককে প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ( সুত্র: ইনভেস্ট ইন্ডিয়া, টাইমস অব ইন্ডিয়া)

বাংলাদেশের অবস্থান

আমাদের শিল্প অনেক দূর এগিয়েছে, কিন্তু দক্ষতা উন্নয়ন ও পণ্যের বৈচিত্র্যে আমরা এখনও পিছিয়ে। তাই এখনই প্রয়োজন: বিজিএমইএ ও সরকারের অংশীদারিত্বে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন। শ্রমিক উন্নয়ন ও পণ্যের উদ্ভাবনে সরকারি অনুদান গ্রহণ। টেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পার্টনারশিপে স্কিলড প্রফেশনাল তৈরি। হাই ভ্যালু গার্মেন্টস ও টেকনিক্যাল পোশাকের দিকে প্রডাক্ট ডাইভার্সিফিকেশন। ১৫ বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি—শ্রমিক ও মালিকের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ছাড়া উৎপাদনশীলতা বাড়ানো যায় না। আমি বিশ্বাস করি, শ্রমিকদের কল্যাণ, ট্রাস্ট ও ট্রান্সপারেন্সি-নির্ভর সম্পর্ক গড়ে তুললেই শিল্প হবে মানবিক, নিরাপদ এবং প্রতিযোগিতামূলক।

 

নির্বাচিত হলে আমি যেগুলোর জন্য কাজ করব:

শ্রমিকদের আপস্কিলিংয়ের জন্য সরকারি প্রকল্প বাস্তবায়ন। এইচআর উন্নয়ন এবং প্রশিক্ষণে বিনিয়োগ বৃদ্ধি। হাইভ্যালু প্রোডাক্ট ডেভেলপমেন্টে সরকারি অনুদান ও সুযোগ নিশ্চিত। মালিক ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও স্থায়ী সংলাপের ব্যবস্থা। ইন্ডাস্ট্রির নিরাপত্তা ও কমপ্লায়েন্স বজায় রাখতে ইনোভেটিভ পদক্ষেপ। তাই একটি নতুন দৃষ্টিভঙ্গির পক্ষে আপনাদের মূল্যবাদ ভোট কামনা করছি।

 

লেখক: মঞ্জুরুল ফয়সাল হক, ব্যালট নম্বর: ৫৯

পরিচালক প্রার্থী, বিজিএমইএ নির্বাচন ২০২৫

প্যানেল: সম্মিলিত পরিষদ

পরিচালক, টেক ম্যাক্স লিমিটেড (স্টারলিং গ্রুপ)

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.